ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের সঙ্গে বৈঠকে গুগলের সিইওকে ‘দানব’ বললেন প্রেসিডেন্ট

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২০:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই, মেটার সিইও মার্ক জাকারবার্গ এবং অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেইসহ প্রযুক্তি খাতের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা ও তদারকি জোরদারে একটি নতুন স্বেচ্ছামূলক চুক্তি নিয়ে আলোচনা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের বাইরে সাংবাদিকদের সামনে পিচাইকে পরিচয় করিয়ে দেওয়ার সময় ট্রাম্প হাসতে হাসতে তাঁকে ‘দানব’ বলে অভিহিত করেন। প্রযুক্তি খাতে পিচাইয়ের প্রভাব ও সাফল্যের প্রশংসা করতে গিয়ে ট্রাম্প বলেন, ‘এই লোকটি একজন দানব, কিন্তু এটা কেউ জানে না।’

বৈঠকে আলোচিত স্বেচ্ছামূলক কাঠামোর লক্ষ্য হলো উন্নত এআই সিস্টেমের ওপর নজরদারি জোরদার করা। এর আওতায় কোম্পানিগুলো নিজেদের অভ্যন্তরীণ পর্যালোচনার পাশাপাশি বাইরের স্বাধীন পর্যালোচনা ও মূল্যায়নের ব্যবস্থা করবে। পিচাই বলেন, এআই উন্নয়নের ক্ষেত্রেও কোম্পানিগুলো প্রতিষ্ঠিত করপোরেট গভর্ন্যান্স পদ্ধতি প্রয়োগ করবে।

জাকারবার্গ বলেন, চুক্তিতে শক্তিশালী অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলা এবং প্রযুক্তিতে কোনো সমস্যা দেখা দিলে তা শনাক্ত করার বিষয়ে কিছু নীতি ও অঙ্গীকার রয়েছে। তিনি জানান, এআই ব্যবস্থার ওপর একাধিক স্তরে নজরদারি থাকবে।

এদিকে, ট্রাম্প গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে এআই অবকাঠামো সম্প্রসারণের পক্ষে অবস্থান নিয়ে আসছেন। তিনি বলেন, ডেটা সেন্টার স্থানীয় সম্প্রদায়ের জন্য অর্থনৈতিক ও অবকাঠামোগত সুবিধা তৈরি করতে পারে। তবে এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করে আসা অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেই জানান, প্রযুক্তি খাত নিরাপত্তার মান আরও উন্নত করতে পারে, তবে ঝুঁকি মোকাবিলার কার্যকর পদ্ধতি নিয়ে আলোচনা চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাবির পাঁচ শিক্ষককে চাঁদা দাবির অভিযোগ, তদন্ত শুরু

ট্রাম্পের সঙ্গে বৈঠকে গুগলের সিইওকে ‘দানব’ বললেন প্রেসিডেন্ট

আপলোড সময় : ০৪:২০:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬