জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকারের পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তিনি নিজের ফেসবুকে একটি স্ট্যাটাসে এ প্রতিক্রিয়া জানান।
গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর জানা যায়, রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। আসিফ মাহমুদ এই পদক্ষেপের পর তার প্রতিক্রিয়া জানান।
স্ট্যাটাসে আসিফ মাহমুদ বলেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার স্টেপ নেওয়া শুরু করেছে, এটা গুড সাইন। তবে যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ, সেহেতু আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে জড়িত সবাইকে শাস্তির আওতায় আনতে হবে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘হামলায় সরাসরি জড়িত যাদের নাম পত্রিকায় এসেছে, তাদের অনেককেই আমরা অন্য আরেকজন সংরক্ষিত এমপির সাথে ঘটনাস্থলে প্রেসের সামনে আসতে দেখেছি। তাদেরকেও যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।’
অনলাইন ডেক্স 






















