ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২০৮ Time View

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় লহলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহকৃত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে টিফিনের খাবার খাওয়ার পর তাদের পেটে ব্যথা ও বমি শুরু হয়।

শিক্ষার্থীদের শারীরিক অবস্থার অবনতি হলে বিদ্যালয়ের শিক্ষকরা দ্রুত তাদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, হাসপাতালে চিকিৎসা শেষে সব শিশুই এখন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

এ ঘটনার পর জেলা প্রশাসন থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। সরবরাহকৃত খাবারের গুণগত মান পরীক্ষা এবং শিক্ষার্থীদের অসুস্থতার কারণ অনুসন্ধানে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী স্বাক্ষরিত অফিস আদেশে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)-কে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ

আপলোড সময় : ১২:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬