ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে যবিপ্রবি দেশের সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১১:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৭’-এ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) আবারও বাংলাদেশের সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) এই তথ্য প্রকাশিত হয়।

যবিপ্রবি দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১০০১ থেকে ১২০০-এর মধ্যে দশম স্থান অর্জন করেছে। এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল বলে জানিয়েছেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

তিনি বলেন, “এ অর্জন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও আর্থিক ব্যবস্থাপনায় আরও দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করে যবিপ্রবিকে এগিয়ে নিতে আমরা কাজ করব।”

যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, “এ অর্জন যবিপ্রবির একাডেমিক ও গবেষণাভিত্তিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।” তিনি ভবিষ্যতে গবেষণার পরিধি আরও বিস্তৃত করার প্রতিশ্রুতি দেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর জানান, “এটি যবিপ্রবি পরিবারের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল।” তিনি আশা প্রকাশ করেন যে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যবিপ্রবি আরও ভালো অবস্থানে উঠে আসবে।

টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিং মানসম্মত বিভিন্ন পারফরম্যান্স সূচক ব্যবহার করে, যার মধ্যে পাঠদান, গবেষণার পরিবেশ, গুণগত গবেষণা, ইন্ডাস্ট্রিতে সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনা অন্তর্ভুক্ত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের সঙ্গে বৈঠকে গুগলের সিইওকে ‘দানব’ বললেন প্রেসিডেন্ট

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে যবিপ্রবি দেশের সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আপলোড সময় : ০৩:১১:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬