ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জ কারাগারে সাবেক সেনা কর্মকর্তাকে মারধরের অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

মুন্সিগঞ্জ জেলা কারাগারে সাবেক লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদকে গভীর রাতে লাঠি দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে। আইনজীবীর দাবি, হামলার সময় কারাগারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল।

এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ নিরপেক্ষ বিচারিক তদন্ত ও তারেক সাঈদের চিকিৎসার ব্যবস্থা চেয়ে আবেদন করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেল শুনানির দিন ধার্য করেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আইনজীবী মাহমুদুল হুসাইন রুবেল জানান, ১০ আগস্ট তারেক সাঈদকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার করা হয়। পরে ১৬ সেপ্টেম্বর আদালতে হাজির হলে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।

মাহমুদুল হুসাইন রুবেল বলেন, হামলার ঘটনায় নিরপেক্ষ বিচারিক তদন্ত ও চিকিৎসা চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। কারা কর্তৃপক্ষ এর আগে তারেক সাঈদের ওপর নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছিল।

এদিকে, কুমিল্লা ও লক্ষ্মীপুরে বিএনপি নেতাদের গুম-খুনের ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় বুধবার সকালে তারেক সাঈদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলাগুলোর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ নভেম্বর সময় নির্ধারণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সিগঞ্জ কারাগারে সাবেক সেনা কর্মকর্তাকে মারধরের অভিযোগ

আপলোড সময় : ০২:৪৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬