ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষিকাকে অপহরণের চেষ্টা, ছাত্রদল নেতার দাবি সম্পর্কের জেরে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আকছিনা-কুল্লাবাড়ি মডার্ন স্কুলের এক শিক্ষিকাকে অপহরণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। অভিযোগকারী নারী শিক্ষিকা কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন জিন্নাহর (৩৫) বিরুদ্ধে কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে।

জানা গেছে, ঘটনার দিন স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে দেলোয়ার হোসেন শিক্ষিকার পথরোধ করেন। অভিযোগ অনুযায়ী, শিক্ষিকার সঙ্গে কথা বলতে রাজি না হওয়ায় দেলোয়ার একটি কালো পিস্তল বের করে ভয়ভীতি দেখান এবং জোরপূর্বক সিএনজিতে তুলে নেন। এ সময় দেলোয়ারের সঙ্গে থাকা এক ব্যক্তি শিক্ষিকার মুখ চেপে ধরে এবং ধারালো ছুরি গলায় ধরে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরে শিক্ষিকা চলন্ত সিএনজি থেকে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচান।

অভিযুক্ত দেলোয়ার হোসেন জিন্নাহ দাবি করেছেন, শিক্ষিকার সঙ্গে তার একমাসের সম্পর্ক ছিল এবং তিনি শিক্ষিকার রাগ কমাতে সিএনজিতে ঘুরেছেন। তিনি অভিযোগ করেছেন যে, তার বিরুদ্ধে আনা অপহরণের অভিযোগ মিথ্যা।

অপরদিকে, শিক্ষিকা বলেন, দেলোয়ার তার পথরোধ করে জোরপূর্বক অপহরণের চেষ্টা করেছেন এবং বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় আছেন। তিনি সরকারের কাছে সুষ্ঠু বিচার দাবি করেছেন।

স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি খন্দকার ওমর ফারুক জানান, এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কসবা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিরোধী দলের জন্য সংবিধান সংশোধনে ছাড়ের সুযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষিকাকে অপহরণের চেষ্টা, ছাত্রদল নেতার দাবি সম্পর্কের জেরে

আপলোড সময় : ১২:৩০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬