রাজধানীর বাড্ডায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন শতাধিক বিশিষ্ট ব্যক্তি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাড্ডা উত্তর থানা জামায়াত কার্যালয়ে এক অনুষ্ঠানে এই যোগদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তা, সাবেক এএসপি, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, কওমি আলেম, মাদরাসার মুহতামিম, খ্রিষ্টান ধর্মাবলম্বী, বাড়িওয়ালা ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ জামায়াতে যোগদান করেন।
বাড্ডা উত্তর থানা জামায়াতের আমির ও ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা মো. কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘আপনারা আল্লাহর ভালোবাসা ও রাসুলে কারিম (সা.)-এর মহব্বতে এখানে এসেছেন।’ তিনি ইসলামের সৌন্দর্য, মানবিকতা ও ন্যায়বিচারের দৃষ্টান্ত তুলে ধরেন।
তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির সমালোচনা করেন এবং সরকারের কর্মকাণ্ডের প্রতি উদ্বেগ প্রকাশ করেন। ড. রেজাউল করিম নবাগতদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমরা সবাই মিলে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।’
অনলাইন ডেক্স 























