রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে সংঘর্ষ, অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এ অভিযানের ঘোষণা দিয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর-১০ নম্বরে উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে তিনি বলেন, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা পরিকল্পিত এবং এর জন্য ফ্যাসিজমের দোসরেরা দায়ী।
শফিকুল ইসলাম জানান, তিনি মিরপুরের সন্তান এবং এই এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রাখা হয়েছে। তিনি বলেন, “তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
ডিএনসিসির প্রশাসক আরও বলেন, নগরবাসীর সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আজও অভিযান চলাকালীন ফুটপাতের ব্যবসায়ীরা ডিএনসিসির গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের সময় পুলিশ সদস্য ও সাংবাদিকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়, যার ফলে কয়েকজন আহত হন।
অনলাইন ডেক্স 
























