ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে থানার ভেতরে এনসিপি নেতার হুমকি, হামলার অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লায় সোমবার রাতে ফতুল্লা মডেল থানার ভেতরে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক যুবাইর সরদার। তার এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

ভিডিওতে যুবাইর সরদারকে বলতে শোনা যায়, ‘যদি আমার কোনো কর্মীর গায়ে হাত তোলে, লাশের বদলে লাশ নেব।’ তিনি আরও বলেন, ‘আমার একজন নেতাকর্মীর গায়ের রক্ত পড়ে আরেকবার, থানার ইটকল পর্যন্ত খুলে নেব।’

এর আগে, সোমবার রাত আটটার দিকে ফতুল্লা থানার বক্তাবলী বাজার এলাকায় হামলার শিকার হন এনসিপির জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম। এনসিপির নেতাদের অভিযোগ, ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদ করায় বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের অনুসারীরা এই হামলা চালান।

এ ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা ফতুল্লা মডেল থানায় সমবেত হয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে জাতীয় যুবশক্তির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হাসান বাদী হয়ে হালিম আজাদসহ বিএনপির ১৬ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, থানার ভেতরে এ ধরনের বক্তব্য দেওয়া ভালো চর্চা নয়। তিনি বলেন, ‘এ ধরনের বক্তব্যের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নেবে।’ পুলিশ জানান, হত্যাচেষ্টার মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিরোধী দলের জন্য সংবিধান সংশোধনে ছাড়ের সুযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জে থানার ভেতরে এনসিপি নেতার হুমকি, হামলার অভিযোগ

আপলোড সময় : ১২:২০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬