ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আনিসুল হকের ছোট ভাইয়ের স্ত্রী জেবুন্নেসার ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

দুর্নীতির অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ছোট ভাই আরিফুল হকের স্ত্রী জেবুন্নেসা বেগম হকের নামে থাকা একটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এই আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, আনিসুল হকসহ মামলায় তদন্তে আসা আসামিদের বিরুদ্ধে ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার ৫৮২ টাকা জমা ও ৩১৬ কোটি ৪৮ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক লেনদেনের অভিযোগ করা হয়েছে।

মামলার তদন্তে আসা আসামিদের ২৩টি ব্যাংক হিসাবে মোট ৩৭৫ কোটি ৫০ লাখ ৯৯ হাজার ৪৫২ টাকা জমা এবং ৩৬১ কোটি ৭৩ লাখ ২৭ হাজার ১২৯ টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন সংঘটিত হয়েছে। আদালত বলেছে, তদন্তের স্বার্থে জেবুন্নেসা বেগম হকের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের অর্থ অন্য খাতে ব্যয় নিষিদ্ধ: মাউশির নির্দেশনা

আনিসুল হকের ছোট ভাইয়ের স্ত্রী জেবুন্নেসার ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

আপলোড সময় : ০২:৫০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬