ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই নিয়ে ইউপিএলের প্রতিবাদ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

বাংলাবাজারে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)-এর শোরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইকে ঘিরে আক্রমণাত্মক আচরণ ও বিক্রয়কর্মীদের হয়রানির ঘটনায় প্রতিবাদ জানিয়েছে প্রকাশনা প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ইউপিএল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে জানায়, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কয়েকজন ব্যক্তি শোরুমে এসে ‘অসমাপ্ত আত্মজীবনী’কে নিষিদ্ধ বই দাবি করে এর বিপণন বন্ধের দাবি জানান। এ সময় দোকানের শাটার বন্ধ করে ইউপিএলের দুই বিক্রয়কর্মীকে হয়রানি করা হয়। পরে তাদের ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নিয়ে আটক রাখা হয় এবং পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়।

বিবৃতিতে ইউপিএল জানায়, ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয় এবং কোনো বই নিষিদ্ধ করতে হলে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। প্রতিষ্ঠানটি বলেছে, সরকার বা আদালতের পক্ষ থেকে এ বইয়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

ইউপিএল আরও উল্লেখ করেছে, এ ধরনের ঘটনা জাতির জন্য ‘অত্যন্ত লজ্জাকর ও দুর্ভাগ্যজনক’। প্রতিষ্ঠানটি অতীতে বিভিন্ন সরকারের চাপের মুখে পড়ার অভিজ্ঞতার কথাও উল্লেখ করেছে। তারা দাবি করেছে, প্রকাশনার মৌলিক মানদণ্ড থেকে সরে আসেনি এবং লেখকদের স্বাধীনতা রক্ষায় পেশাদারিত্ব বজায় রেখেছে।

বিবৃতিতে ইউপিএল জানায়, ‘অসমাপ্ত আত্মজীবনী’র বিজ্ঞাপন এখনও তাদের পেজে প্রকাশিত হচ্ছে এবং বইটি বাংলাদেশের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ। তারা সরকারের কাছে মুক্তচিন্তা ও বিদ্যায়তনিক স্বাধীনতার পরিসরে হস্তক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আনিসুল হকের ছোট ভাইয়ের স্ত্রী জেবুন্নেসার ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই নিয়ে ইউপিএলের প্রতিবাদ

আপলোড সময় : ০১:২০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬