প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, জ্বালানির দাম বৃদ্ধির ফলে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় ৫৫ লাখ মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চলছে। তিনি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, দেশের বাজারে এলপিজি গ্যাসের কোনো সংকট নেই এবং অসৎ উদ্দেশ্যে কেউ যেন এলপিজি মজুত না করে, সে বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করেন যে, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।
তিনি আরও জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মাধ্যমে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং বৈজ্ঞানিক সহযোগিতা বৃদ্ধি করা হবে।
দেশের অপরাধ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় কিছু অপরাধ বেড়েছে, আবার কিছু কমেছে। তবে বর্তমানে দেশে কোনো নৈরাজ্য নেই এবং পরিস্থিতি অনেক ভালো।
পুলিশের কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, সরকার জনগণের স্বার্থে আইনি চৌহদ্দির মধ্যে থেকে সিদ্ধান্ত নেবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সফর সম্পর্কে তিনি বলেন, সরকারের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।
শেখ হাসিনার ভারত সফর নিয়ে তিনি বলেন, বাংলাদেশ তাকে চায় এবং ভারতকে তাকে হস্তান্তর করতে হবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ কোনো দেশের চাপ বা শর্তে সিদ্ধান্ত নেবে না।
অনলাইন ডেক্স 
























