দেশে নৈরাজ্য নেই এবং অন্তর্বর্তী সরকারের তুলনায় দেশের অবস্থান এখন ভালো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, দেশে অপরাধ ঘটছে, তবে অন্তর্বর্তী সরকারের তুলনায় কিছু অপরাধ বেড়েছে আবার কিছু কমেছে। তিনি উল্লেখ করেন, দেশের বর্তমান অবস্থা অন্তর্বর্তী সময়ের তুলনায় অনেক ভালো।
তিনি জানান, জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণে পরিবহন খরচ বেড়েছে এবং ৫৫ লাখ মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চলছে। এছাড়া, এলপিজি গ্যাসের সংকট নেই বলে আমদানিকারক ও অপারেটররা নিশ্চয়তা দিয়েছেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেসামরিক পারমাণবিক সমঝোতা স্মারক চুক্তি সই হয়েছে, যা পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য সহযোগিতা করবে।
তিনি যৌথ বাহিনী বা বিশেষ অভিযানের বিষয়ে বলেন, পুলিশ তাদের কার্যক্রম বাড়াচ্ছে এবং সরকারের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগকে রাজনৈতিক ব্র্যান্ডিং ন্যারেটিভ হিসেবে উল্লেখ করেন তিনি।
শেষে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনা ভারতে আছেন এবং তাকে ফিরিয়ে দিতে ভারতকে আহ্বান জানান। তিনি জানান, বাংলাদেশ কোনো দেশের চাপ বা শর্তে কিছু করবে না।
অনলাইন ডেক্স 






















