ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬১ লাখ টাকার চোরাচালান জব্দ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬১ লাখ ২৪ হাজার ৮০ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম এএসসির নির্দেশনায় এবং সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিভিন্ন স্থানে ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, বাংলাদেশি রসুন, অলিভ অয়েল, নবরত্ন তেল, ফুচকা, শাড়ি, গরু, চকলেট, ঝান্ডুবাম, মদ ও একটি সিএনজি।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি চোরাচালান, নারী ও শিশু পাচার এবং মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে। বিজিবির অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নিউইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬১ লাখ টাকার চোরাচালান জব্দ

আপলোড সময় : ০৪:২৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬