ঢাকা ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তান জন্মের পর ওষুধ কিনতে গিয়ে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

চট্টগ্রাম নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতালে সন্তান জন্মের পর ওষুধ কিনতে গিয়ে মো. হাসান নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের নিচে নেমে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দেওয়া কয়েকজন ধরে নিয়ে যায়।

পুলিশের তথ্য অনুযায়ী, হাসান হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তাকে সন্ত্রাসবিরোধী আইনে করা তিন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে সোমবার রাতে তাকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়।

হাসানের পরিবারের সদস্যরা জানান, তার স্ত্রী সকালে সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি হন। নবজাতককে এনআইসিইউতে এবং হাসানের স্ত্রীকে হৃদরোগের কারণে সিসিইউতে ভর্তি করা হয়। এ অবস্থায় হাসান ওষুধ কিনতে নিচে নামলে তাকে আটক করা হয়। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগও দেওয়া হয়নি।

হাসানের আত্মীয় আবুল কালাম বলেন, হাসপাতালের সিসি ক্যামেরায় হাসানকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। প্রথমে কেউ তার আটক হওয়ার বিষয়টি স্বীকার করেনি, পরে জানা যায় তাকে থানায় গ্রেপ্তার করা হয়েছে।

পার্কভিউ হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার হুমায়ুন কবীর জানান, নিরাপত্তারক্ষীরা আটককারীদের পরিচয় জানতে চাইলে তারা ডিবির পরিচয়পত্র দেখান। তবে কেন হাসানকে আটক করা হয়েছে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানে না।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, হাসানকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানের স্পিকার: নিরাপত্তা বিঘ্নিত হলে তেল রফতানি বন্ধ হবে

সন্তান জন্মের পর ওষুধ কিনতে গিয়ে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপলোড সময় : ০৩:৫০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬