মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ নির্ধারিত খাত পরিবর্তন করে অন্য খাতে ব্যয় না করার নির্দেশ দিয়েছে। এ বিষয়ে সরকারি কলেজ ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের সতর্ক থাকতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) শামীম আল মামুনের স্বাক্ষর করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ১৩ সেপ্টেম্বরের নির্দেশনার আলোকে ভবিষ্যতে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ এক খাত থেকে অন্য খাতে পরিবর্তন করে ব্যয় করা যাবে না।
মাউশির চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়ের ১৩ সেপ্টেম্বরের নির্দেশনার উল্লেখ করে বলা হয়, ওই নির্দেশনার আলোকে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট খাতের বিধান অনুসরণ করতে হবে। প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
অনলাইন ডেক্স 
























