ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির আহ্বান: এআই ব্যবহারে পরিমিতি ও জনকল্যাণে প্রযুক্তির উন্নয়ন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আধুনিক ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এআই-এর ব্যবহার যেন নিয়ন্ত্রণহীন ও যথেচ্ছভাবে না হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বঙ্গভবনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। রাষ্ট্রপতি এ সময় বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অনিয়ন্ত্রিত ব্যবহার মানুষের চিন্তাশক্তি ও সৃজনশীল প্রতিভাকে হ্রাস করছে।

তিনি আরও বলেন, এআই-এর ব্যবহার পরিমিত মাত্রায় হওয়া প্রয়োজন, যাতে মানুষের সৃজনশীলতা ক্ষতিগ্রস্ত না হয়। রাষ্ট্রপতি উন্নত শিক্ষা ব্যবস্থাকে রাজধানীকেন্দ্রিক না রেখে আরও বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে কুয়েটের উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি জাতীয় পর্যায়ের গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান।

এছাড়া, কুয়েটের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি এ আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিল হাইকোর্ট

রাষ্ট্রপতির আহ্বান: এআই ব্যবহারে পরিমিতি ও জনকল্যাণে প্রযুক্তির উন্নয়ন

আপলোড সময় : ০৩:৩৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬