ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার পর মান্নার প্রশ্ন: পুলিশ কেন আসেনি?

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের পেছনে কোনো ‘বড় ভাই’ বা ‘বড় আপা’ না থাকলে সন্ত্রাসী গ্রুপের এমন সাহস নেই। তিনি আজ মঙ্গলবার সকালে স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন।

মান্না পুলিশ কর্তৃপক্ষের নীরব ভূমিকার সমালোচনা করে বলেন, ‘তিন ঘণ্টা ধরে এ অপারেশন চলল, অথচ থানা কত দূর? আধা কিলোমিটারের মধ্যে পুলিশ আসতে পারল না।’ তিনি জানান, ৯৯৯-এ ফোন করার পরও কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি হামলাকারীদের শনাক্ত করার দাবি জানান।

তিনি আরও বলেন, ‘এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। গণমাধ্যমসহ দেশবাসীকে নজর রাখতে হবে। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান, বিশেষ করে গরিব মানুষ এবং মা ও প্রসূতিদের জন্য। হামলার পর এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

মান্না বলেন, ‘সরকার যদি নির্লিপ্ত থাকে, তবে মানুষ সরকারের দিকেই আঙুল তুলবে।’ তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এ ধরনের ঘটনা শুধু এই হাসপাতালে নয়, আরও অনেক জায়গায় ঘটছে। সরকার যদি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারে, তবে জনগণের কাছে নেতিবাচক বার্তা পৌঁছাবে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগ, আদালতে জামিনের মেয়াদ বাড়ল

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার পর মান্নার প্রশ্ন: পুলিশ কেন আসেনি?

আপলোড সময় : ০১:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬