ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাসদের কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে। তাদের আটক করা হয় রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আবু জাফর সূর্যকে আটক করা হয় এবং পরে একটি পুলিশ ভ্যানে করে তাকে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়।

আবু জাফর সূর্য তার ফেসবুক অ্যাকাউন্টে হাতকড়া পরা একটি ছবি পোস্ট করে জানান, ‘আজ জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালন করার সময় আমাকেসহ অনেককে হাতে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। পল্টন থানায় আছি।’

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জাসদের কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীকে আটক করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা

জাসদের কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক

আপলোড সময় : ০৫:০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬