গাইবান্ধার সাদুল্লাপুরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের উপজেলা শাখার সহ-সভাপতি মনোয়ার হোসেন মন্ডল জীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সাদুল্লাপুর উপজেলার পশ্চিমপাড়ার ‘তালের তল’ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মনোয়ার হোসেন মন্ডলের বিরুদ্ধে তদন্ত চলছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
মনোয়ার হোসেন মন্ডল জীম দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ জামুডাঙ্গা (মণ্ডলপাড়া) গ্রামের ডিপটি মণ্ডলের ছেলে। পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসানুল কবির জানান, শুক্রবার সন্ধ্যায় সাদুল্লাপুর থানার পুলিশের একটি দল অভিযানে যায় এবং সেখানে মনোয়ার হোসেন মন্ডল জীমকে গ্রেপ্তার করে।
ওসি এ কে এম হাবিবুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে। শনিবার তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।
অনলাইন ডেক্স 
























