ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার হলো দুটি অজ্ঞাত মরদেহ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:২০:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৫ Time View

বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয়রা বুড়িগঙ্গা নদীতে মরদেহ দুটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। বরিশুর নৌ-পুলিশের এএসআই বাবুল মিয়া জানান, শনিবার বেলা ১২ টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে সংবাদ পেয়ে বেপারিঘাট বরাবর মাঝ নদী থেকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি এবং এটি দু-তিন দিন আগের হতে পারে। অন্যদিকে, হাসনাবাদ নৌ-পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়রা দোলেশ্বর খেয়া ঘাট দিয়ে নৌকাযোগে নদী পারাপারের সময় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

হাসনাবাদ নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। নিহতের বয়স আনুমানিক ২৮ বছর এবং তার পড়নে জিন্সের প্যান্ট ও ফুল হাতা শার্ট ছিল। পুলিশ জানায়, নিহতের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি কীভাবে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের পূর্বাভাস

বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার হলো দুটি অজ্ঞাত মরদেহ

আপলোড সময় : ০৭:২০:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬