ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে ধ্বংস করতে পারে: গবেষকের সতর্কবার্তা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

মার্কিন গবেষক জ্যাকব কক্সন সতর্ক করেছেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চলতি দশকের শেষ নাগাদ মানবজাতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। তিনি বুধবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এই তথ্য প্রকাশ করেন।

২৭ বছর বয়সী কক্সন, ওপেনএআই এবং অ্যানথ্রোপিকে তিন বছর প্রিটেনিং গবেষক হিসেবে কাজ করার পর পদত্যাগ করেছেন। তিনি অভিযোগ করেন, এআই প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো দ্রুত উন্নত ‘সুপারইন্টেলিজেন্স’ তৈরির প্রতিযোগিতায় নেমে মানুষের জীবন নিয়ে জুয়া খেলছে।

কক্সন জানান, এআই কোম্পানির শীর্ষ নির্বাহী ও গবেষকরা জনসমক্ষে সাবলীল ভাষা ব্যবহার করলেও ব্যক্তিগতভাবে তারা এআই-এর মানবজাতির বিলুপ্তির সম্ভাবনা সম্পর্কে উদ্বিগ্ন। তিনি সতর্ক করে বলেন, শীঘ্রই এমন একটি সিস্টেম তৈরি হবে যা প্রযুক্তি হ্যাক করতে এবং বিপুল ক্ষমতা নিয়ন্ত্রণে সক্ষম হবে।

অ্যানথ্রোপিকের অ্যালাইনমেন্ট সাইন্স লিড ইভান হাবিনগার কক্সনের বক্তব্যের জবাবে জানান, আগামী এক দশকে এআই মানবজাতিকে ধ্বংস করার সম্ভাবনা ১০ শতাংশেরও বেশি। তবে সুপারইন্টেলিজেন্স নিয়ন্ত্রণের জন্য এখনও কোনো পরিকল্পনা প্রস্তুত হয়নি।

এদিকে, গবেষক কক্সন এআই মড্যুলের সক্ষমতা বৃদ্ধিতে সাময়িক নিষেধাজ্ঞা বা বিরতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান

কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে ধ্বংস করতে পারে: গবেষকের সতর্কবার্তা

আপলোড সময় : ১২:২৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬