স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, ফ্যাসিবাদী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতকে কয়েক দফা আবেদন জানানো হয়েছে। তিনি রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, পলাতক ফ্যাসিবাদী শক্তিকে কোনো অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। তিনি সাজেকের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কথা উল্লেখ করেন এবং জানান, পার্বত্য অঞ্চলে ৪-৫টি গ্রুপের মধ্যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, চলতি বছর ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হয়েছে এবং হিন্দু ধর্মাবলম্বীরা নিরাপদে পূজা উদযাপন করতে পেরেছেন।
মন্ত্রী বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে বিগত বছরগুলোতে অনেক দুর্ঘটনা ও সন্ত্রাসের ঘটনা ঘটেছে, তবে এ বছর আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি জানান, অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হবে।
অনলাইন ডেক্স 






















