অনলাইনে পণ্য প্রচারণা এখন ব্যবসায়ীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পণ্য আছে, ক্রেতাও আছে, কিন্তু সঠিকভাবে পণ্যটি উপস্থাপন করা প্রয়োজন। আকর্ষণীয় ছবি, মানসম্মত বিজ্ঞাপন এবং চোখে পড়ার মতো প্যাকেজিং ক্রেতার আগ্রহ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এখন এআই প্রযুক্তির মাধ্যমে উদ্যোক্তারা সহজেই পণ্যের ছবি, বিজ্ঞাপনের ভিজ্যুয়াল এবং প্যাকেজিংয়ের মকআপ তৈরি করতে পারছেন। সঠিক এআই প্রম্পট ব্যবহার করে ছোট ও মাঝারি উদ্যোক্তারা কম সময়ে এবং কম খরচে পণ্যকে পেশাদারভাবে উপস্থাপন করতে সক্ষম হচ্ছেন।
এআই প্রম্পটগুলোর মধ্যে রয়েছে: /portrait, /advertising, /droneview, /watercolor, /packaging, /productphoto, /comicbook, /fashion, এবং আরও অনেক। এসব প্রম্পট ব্যবহার করে উদ্যোক্তারা তাদের পণ্যের জন্য বিভিন্ন ধরনের ভিজ্যুয়াল কনসেপ্ট তৈরি করতে পারেন।
এভাবে উদ্যোক্তারা তাদের পণ্যের প্রচারণায় নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হচ্ছেন। প্রযুক্তির এই উন্নয়ন তাদের ব্যবসায়িক কার্যক্রমকে আরও সহজ এবং কার্যকরী করে তুলছে।
অনলাইন ডেক্স 






















