ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিগ্রি ছাড়াই গুগলে এআই ইঞ্জিনিয়ার নিয়োগ, বেতন ১১ লাখ ডলার পর্যন্ত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইঞ্জিনিয়ার পদে কোনও প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে গুগলের গবেষণা প্রতিষ্ঠান ‘গুগল ডিপমাইন্ড’। নতুন একটি দল ‘পোলারিস’-এর জন্য এআই কোডিং এজেন্টের মূল্যায়ন ফ্রেমওয়ার্ক তৈরির উদ্দেশ্যে এই নিয়োগ দেওয়া হবে, যেখানে বার্ষিক বেতন সর্বোচ্চ ১১ লাখ ডলার নির্ধারণ করা হয়েছে।

গুগল ডিপমাইন্ডের চাকরির সার্কুলারে উল্লেখ করা হয়েছে যে, এই পদে কোনও আনুষ্ঠানিক ডিগ্রির বাধ্যবাধকতা নেই। প্রতিষ্ঠানটি জটিল কারিগরি চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম এবং দক্ষ সমস্যা সমাধানকারীদের গুরুত্ব দিচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে গুগল ডিপমাইন্ড প্রকৌশলীদের নতুন টিমে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। চাকরির প্রধান কাজ হবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে গুগল জেমিনাইয়ের সক্ষমতা পরিমাপ করা এবং ডিপমাইন্ডের ভেতরে জেমিনাইয়ের প্রশিক্ষণ তথ্য ও মূল্যায়নে ভূমিকা রাখা।

গুগলের গবেষণা বিজ্ঞানী তামে বেসিরোগলু নিয়োগের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমাদের একমাত্র চাওয়া হলো আপনাকে বুদ্ধিমান হতে হবে এবং জটিল সমস্যার সমাধান করতে জানতে হবে।” বোনাস ও সুবিধাসহ মোট বেতন হবে সাড়ে ৫ লাখ থেকে ১১ লাখ ডলার পর্যন্ত।

যদিও আনুষ্ঠানিক ডিগ্রির প্রয়োজন নেই, তবে আবেদনকারীর সফটওয়্যার ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে। এআই-সহায়ক কোডিং টুলস বা এলএলএম-ভিত্তিক প্রক্রিয়ায় দক্ষতা এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বা হ্যাকাথনে অংশগ্রহণকারী প্রার্থীদের পছন্দসই যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর চিকিৎসক হাসপাতালে অসুস্থ ছাত্রদল নেতার স্বাস্থ্যের খোঁজ নিলেন

ডিগ্রি ছাড়াই গুগলে এআই ইঞ্জিনিয়ার নিয়োগ, বেতন ১১ লাখ ডলার পর্যন্ত

আপলোড সময় : ১২:১৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬