ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কবরস্থান থেকে উদ্ধার ২৪ কেজি সীসা ও গুলির ধাতব অংশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি মসজিদের সংলগ্ন কবরস্থান থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় প্রায় ২৪ কেজি ব্যবহৃত গুলির সামনের অংশ (সীসা/ধাতব অংশ) উদ্ধার করেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৬ নম্বর লামচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লামচর গ্রামের বায়তুল নূর জামে মসজিদসংলগ্ন কবরস্থান থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। স্থানীয়দের সন্দেহ হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কবরস্থানের ভেতর একটি বেওয়ারিশ ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি জব্দ করে। ব্যাগটি খুললে সেখানে আনুমানিক ২৪ কেজি ওজনের ব্যবহৃত গুলির খোলস ও সামনের ধাতব অংশ পাওয়া যায়।

মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তাজ উদ্দিন জানান, উদ্ধার হওয়া বস্তুগুলো ব্যবহৃত গুলির সামনের ধাতব বা সীসার অংশ বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তিনি জানান, এগুলো কিভাবে কবরস্থানে এসেছে এবং এর পেছনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের যোগসূত্র রয়েছে কি না- তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

কবরস্থান থেকে উদ্ধার ২৪ কেজি সীসা ও গুলির ধাতব অংশ

আপলোড সময় : ০৩:১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬