ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সৃজিতের মন্তব্যে মিথিলার সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন জল্পনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

টলিউডের নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় সম্প্রতি নিজের জীবনে ‘স্থায়ী সঙ্গীর অভাব’ অনুভব করার কথা জানিয়েছেন। তার এই মন্তব্যের পর বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

পশ্চিমবঙ্গের টকশো ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’ তে সৃজিত তার অতীত সম্পর্ক ও একাকিত্ব নিয়ে কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, জীবনের এই বয়সে এসে স্থায়ী সঙ্গীর অভাব অনুভব করছেন।

সৃজিত ও মিথিলার বিয়ের প্রায় ছয় বছর পেরিয়ে গেছে, তবে তাদের একসঙ্গে সংসার করার বিষয়টি নিয়ে নানা আলোচনা রয়েছে। গত কয়েক বছরে তাদের বিচ্ছেদের গুঞ্জনও শোনা গেছে। সৃজিতের ‘স্থায়ী সঙ্গী নেই’ মন্তব্য সেই জল্পনাকে উসকে দিয়েছে।

এখন পর্যন্ত সৃজিত বা মিথিলা কেউই তাদের সম্পর্কের অবস্থা নিয়ে নতুন করে কোনো ঘোষণা দেননি। ফলে বিষয়টি সৃজিতের মন্তব্য ঘিরে তৈরি হওয়া জল্পনাতেই সীমাবদ্ধ রয়েছে।

সাক্ষাৎকারে সাবেক প্রেমিকাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথাও জানান সৃজিত। তিনি স্বস্তিকা মুখোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে বলে উল্লেখ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শিল্পী হওয়া পাপ, বাঁধনের ওপর হামলায় মৌসুমী হামিদের ক্ষোভ

সৃজিতের মন্তব্যে মিথিলার সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন জল্পনা

আপলোড সময় : ০৪:০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬