ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বাংলাদেশসহ কয়েকটি দেশে ইসরায়েলিদের ভ্রমণ ও অবস্থানের বিষয়ে সতর্কতা জারি করেছে। বিশ্বজুড়ে সশস্ত্র গোষ্ঠী ও বিভিন্ন ব্যক্তির হামলার আশঙ্কা থাকায় এই সতর্কতা প্রকাশ করা হয়েছে।
জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন পবিত্র দিনগুলোকে কেন্দ্র করে ইসরায়েলিদের ওপর হামলার ঝুঁকি বাড়তে পারে। ইরান, লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান সংঘাতের কারণে এই ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।
সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, হামাস ইউরোপসহ বিভিন্ন দেশে ইসরায়েলিদের ওপর হামলা চালানোর চেষ্টা করছে। এছাড়া, আফ্রিকা মহাদেশে হুতিরাও ইসরায়েলিদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে।
ইসরায়েলি নিরাপত্তা সংস্থা আরও বলেছে, আজারবাইজান, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জর্ডান, কাতার, সোমালিল্যান্ড এবং মিসরও এই তালিকায় রয়েছে।
এছাড়া, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, লিবিয়া, আলজেরিয়া ও সোমালিয়াকে ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব দেশে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
অনলাইন ডেক্স 






















