ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘমল্লার বসু উদ্ধার, পাকস্থলী ওয়াশ করা হয়েছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০০ Time View

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে ফেসবুকে একটি সুইসাইড নোট পোস্ট করার পর অচেতন অবস্থায় সোহরাওয়ার্দী উদ্যানের গেট থেকে উদ্ধার করেন।

উদ্ধারের পর মেঘমল্লার বসুকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে চিকিৎসা নিশ্চিত করতে জটিলতা দেখা দিলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকেরা সেখানে তার পাকস্থলী ওয়াশ করেন এবং বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ফেসবুকে দেওয়া পোস্টটি দেখে শিক্ষার্থীরা মেঘমল্লার বসুর খোঁজ শুরু করেন।

ফেসবুকে পোস্টে মেঘমল্লার বসু নিজের বিষাদ, জীবন নিয়ে হতাশা ও ব্যক্তিগত অপরাধবোধের কথা তুলে ধরেন। তিনি স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বার্তা দেন এবং মায়ের প্রতি গভীর অনুতাপ প্রকাশ করেন।

মেঘমল্লার বসু তার নেওয়া চরম সিদ্ধান্তের জন্য কাউকে দায়ী না করার অনুরোধও জানান পোস্টে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শিল্পী হওয়া পাপ, বাঁধনের ওপর হামলায় মৌসুমী হামিদের ক্ষোভ

মেঘমল্লার বসু উদ্ধার, পাকস্থলী ওয়াশ করা হয়েছে

আপলোড সময় : ০৪:৫০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬