ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ বোয়িং বিমান কেনার চুক্তির তথ্য প্রকাশের দাবিতে আইনি নোটিশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২০:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

যুক্তরাষ্ট্র থেকে ১৪টি বোয়িং বিমান কেনার চুক্তির বিস্তারিত তথ্য জনসম্মুখে প্রকাশের দাবিতে সরকারের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশে চুক্তির শর্ত, মূল্য, ক্রয়প্রক্রিয়া এবং অন্যান্য তথ্য প্রকাশের দাবি জানানো হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এমএমজি সারওয়ার পায়েল এই নোটিশটি পাঠান। নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব, অর্থ সচিব এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে গ্রহণযোগ্য ও যুক্তিপূর্ণ জবাব দিতে হবে। অন্যথায় হাইকোর্টে রিট দায়েরের কথা উল্লেখ করা হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারে ১৪টি বোয়িং বিমান ক্রয়ের জন্য চুক্তি করেছে। নোটিশে এই অর্থ ব্যয়ের স্বচ্ছতা এবং আর্থিক যৌক্তিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, বোয়িং বিমান ক্রয়ের ক্ষেত্রে কোনো আর্থিক বাধ্যবাধকতা তৈরি হয়েছে কিনা এবং নতুন কোনো ক্রয় বা লিজের পরিকল্পনা আছে কিনা, তা প্রকাশ করতে হবে। পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট ২০০৬ অনুসারে ক্রয় প্রক্রিয়া স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক হতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সারের কৃত্রিম সংকটের অভিযোগে কৃষকদের মহাসড়ক অবরোধ

১৪ বোয়িং বিমান কেনার চুক্তির তথ্য প্রকাশের দাবিতে আইনি নোটিশ

আপলোড সময় : ০৫:২০:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬