ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালিতে হেনস্তার অভিযোগে অভিনেত্রী বাঁধনের হুঁশিয়ারি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনী উপলক্ষ্যে ইতালিতে গেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে, এই সফরে ঘটে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।

বাঁধনের অভিযোগ, ইতালির মেস্ত্রে শহরে ভাইয়ের পরিবারের সঙ্গে স্থানীয় একটি পার্কে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরেন এবং হেনস্তা করেন। তার ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা তার শরীরে পানি, কোমল পানীয় এবং ডিম ছুড়ে মারেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। হামলার সময় তার মোবাইল ফোনও ফেলে দেয়া হয়।

ঘটনার সময় বাঁধনের সঙ্গে থাকা তার ভাইয়ের শিশুসন্তান আতঙ্কিত হয়ে কাঁদতে থাকে। ভাইয়ের স্ত্রীকেও হামলাকারীরা ধাক্কা দিয়েছেন বলে অভিযোগ করেছেন বাঁধন। তিনি দাবি করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণে এই হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করেন এবং সেই দৃশ্য ভিডিও করার চেষ্টা করেন।

বাঁধন হামলার পর স্থানীয় থানায় অভিযোগ করেছেন এবং তিনি এর শেষ দেখে ছাড়বেন বলে হুঁশিয়ারি দেন। আজ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের নিয়মিত ব্রিফিংয়ে বাঁধনের ওপর হামলার প্রসঙ্গ উঠে আসে। তিনি জানান, হামলাকারীদের বিচারের মুখোমুখি করা হবে।

হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখার কারণে এমন হামলা ও হেনস্তার অভিযোগ নতুন করে আলোচনা সৃষ্টি করেছে, বিশেষ করে বিদেশে বাংলাদেশের সাংস্কৃতিক কর্মীদের নিরাপত্তা নিয়ে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শিল্পী হওয়া পাপ, বাঁধনের ওপর হামলায় মৌসুমী হামিদের ক্ষোভ

ইতালিতে হেনস্তার অভিযোগে অভিনেত্রী বাঁধনের হুঁশিয়ারি

আপলোড সময় : ০৪:৩১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬