ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পুলিশ কর্মকর্তার নাম-ছবি ব্যবহার করে ধর্মীয় অবমাননাকর পোস্ট, থানায় জিডি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সন্তান ও সিলেটে কর্মরত ট্যুরিস্ট পুলিশের এক কর্মকর্তার নাম এবং ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে ধর্মীয় কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা বিশ্বজিৎ রায় জানান, তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি স্বার্থান্বেষী চক্র পরিকল্পিতভাবে এই চক্রান্ত চালিয়েছে। তিনি বর্তমানে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ট্যুরিস্ট পুলিশ জোনে কর্মরত।

এ ঘটনায় সোমবার (৭ সেপ্টেম্বর) সিলেটের গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ১১টা ৪৪ মিনিটে পরিচিত এক সাংবাদিকের মাধ্যমে বিষয়টি জানতে পারেন বিশ্বজিৎ রায়।

তিনি জানান, পাঠানো লিংকে প্রবেশ করে দেখতে পান, তার নাম ও মূল ভেরিফায়েড ফেসবুক আইডির ছবি হুবহু ব্যবহার করে একটি ভুয়া আইডি খোলা হয়েছে। ওই আইডি থেকে পবিত্র কোরআন শরিফ, ইসলাম ধর্ম, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও হজরত ফাতেমা (রা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ভুয়া আইডি পরিচালনাকারী ও সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শিল্পী হওয়া পাপ, বাঁধনের ওপর হামলায় মৌসুমী হামিদের ক্ষোভ

সিলেটে পুলিশ কর্মকর্তার নাম-ছবি ব্যবহার করে ধর্মীয় অবমাননাকর পোস্ট, থানায় জিডি

আপলোড সময় : ০১:০০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬