ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিলের জন্য নতুন নির্দেশনা জারি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

সরকারি কাজে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের অভ্যন্তরীণ ও বৈদেশিক ভ্রমণের বিল পরিশোধ এবং অগ্রিম অর্থ সমন্বয়ের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, প্রয়োজনীয় প্রমাণপত্র যথাযথভাবে দাখিল না করলে ভ্রমণ বিলের অর্থ ছাড় করা হবে না।

গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ একটি বিশেষ পরিপত্র জারি করে। পরিপত্রে বলা হয়েছে, সরকারি প্রয়োজনে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা দেশের ভেতরে এবং বিদেশে সফর করেন, যার ব্যয় মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিগণ বিষয়ক ইউনিট থেকে বরাদ্দ দেওয়া হয়।

নতুন নির্দেশনায় ভ্রমণকারী মন্ত্রী বা প্রতিমন্ত্রীর স্বাক্ষর ও সিলযুক্ত বিলের সঙ্গে নির্দিষ্ট কাগজপত্র জমা দিতে হবে। বৈদেশিক সফরের ক্ষেত্রে সরকারপ্রধান অনুমোদিত সারসংক্ষেপের কপি এবং সংশ্লিষ্ট অফিস আদেশের কপি জমা দিতে হবে।

এছাড়া, যাতায়াত ব্যয়ের ক্ষেত্রে টিকিট, বোর্ডিং পাস এবং সফরসূচি দিতে হবে। বৈদেশিক মুদ্রায় ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট অর্থের বিনিময় হারের বিবরণীও জমা দিতে হবে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত সময়ের অতিরিক্ত সফর হলে নতুন অনুমোদন নিতে হবে। সফরের জন্য অগ্রিম অর্থ নেওয়ার পর সফর শেষ হওয়ার এক মাসের মধ্যে অগ্রিম সমন্বয়ের বিল দাখিল করতে হবে। বিল দাখিলের সময় মূল কপিসহ মোট তিন সেট বিল জমা দিতে হবে এবং সব ফটোকপি যথাযথভাবে সত্যায়িত হতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন পরিপত্রটি গত বছরের ৪ মে জারি করা সংশ্লিষ্ট পরিপত্রটি প্রতিস্থাপন করবে এবং এটি সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শিল্পী হওয়া পাপ, বাঁধনের ওপর হামলায় মৌসুমী হামিদের ক্ষোভ

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিলের জন্য নতুন নির্দেশনা জারি

আপলোড সময় : ০৪:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬