ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নোরা ফাতেহির মন্তব্যে এভিয়েশন কোম্পানির বিরুদ্ধে মানহানি মামলা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৩৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

মরোক্কান-কানাডিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির বিরুদ্ধে একটি বিমান চলাচল সংস্থা মানহানি মামলা করেছে। কোম্পানিটির অভিযোগ, নোরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের চার্টার্ড উড়োজাহাজকে ‘খেলনা বিমান’ হিসেবে উল্লেখ করেছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় নোরা উড়োজাহাজের ভেতরে ভিডিও ধারণ করেন এবং সেটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন। এভিয়েশন কোম্পানিটি দাবি করেছে, নোরার ৪ কোটি ৬০ লাখেরও বেশি অনুসারী থাকায় তার মন্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যার ফলে উড়োজাহাজটির বুকিং বাতিল হতে শুরু করে।

কোম্পানির মতে, ভিডিও প্রকাশের পর তাদের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে গেছে, যা ব্যবসায়িক কার্যক্রমে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে।

মামলায় ৩ কোটি রুপি ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি কোম্পানিটি আদালতের কাছে নোরার মন্তব্য ও উড়োজাহাজটি নিয়ে করা সব ধরনের পোস্ট অবিলম্বে সরানোর নির্দেশ চেয়েছে। তারা অভিনেত্রীকে প্রকাশ্যে একটি ব্যাখ্যা দেওয়ার জন্যও আবেদন করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

নোরা ফাতেহির মন্তব্যে এভিয়েশন কোম্পানির বিরুদ্ধে মানহানি মামলা

আপলোড সময় : ০২:৩৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬