ঢাকা ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:০০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০০ Time View

বগুড়া সদরে ‘করতোয়া এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় লাভলী বেগম (৪৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে সদর উপজেলার চক আকাশতারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাভলী বেগম বগুড়া শহরের নারুলী নতুনপাড়া এলাকার খাজা নাজিম উদ্দিনের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গত প্রায় ছয় বছর ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি তার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটায় পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নজরে রাখতেন।

মঙ্গলবার সকালে তিনি স্বজনদের চোখ ফাঁকি দিয়ে ঘর থেকে বেরিয়ে সাবগ্রাম বাজার এলাকায় চলে যান। পরে বেলা পৌনে ১১টার দিকে চক আকাশতারা এলাকায় রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় লালমনিরহাটগামী ‘করতোয়া এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বগুড়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাবলুর রহমান জানান, নিহত নারী দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

বগুড়ায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

আপলোড সময় : ০৩:০০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬