ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৪০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ২০৮ Time View

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেছেন, তথ্যপ্রযুক্তির দ্রুত অগ্রগতি হচ্ছে এবং ডিজিটাল ট্রান্সফরমেশনের কোনো বিকল্প নেই। তিনি এ কথা রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আয়োজিত ‘এমপাওয়ারিং এডুকেটর্স থ্রু ডিজিটাল নলেজ এনহ্যান্সমেন্ট আন্ডার দ্য হিট প্রজেক্ট’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন।

কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের উদ্যোগে এবং বিডিরেনের সহযোগিতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হিট প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় ডিজিটাল ট্রান্সফরমেশনের কার্যক্রম শুরু করেছে, যার মধ্যে স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল হাজিরা ও ডি-নথি, স্মার্ট ল্যাব এবং ইনোভেশন হাব প্রতিষ্ঠা অন্তর্ভুক্ত রয়েছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী। তিনি বলেন, প্রযুক্তির কার্যকর ব্যবহার সম্পর্কে জানতে হবে এবং বিদ্যমান রিসোর্সগুলো যথাযথভাবে কাজে লাগাতে হবে। তিনি মানবসম্পদ ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাজে স্বচ্ছতা বৃদ্ধির জন্য অটোমেশনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালার টেকনিক্যাল সেশনে ‘সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস’, ‘জেনারেটিভ এআই ফর টিচিং এন্ড রিসার্চ’ এবং ‘ই-জার্নাল এন্ড প্ল্যাগারিজম’ বিষয়ে আলোচনা করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধানসহ প্রায় ৬০ জন শিক্ষক এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৮:৪০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬