ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে ফরম পূরণে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা শুরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ২০৭ Time View

নাটোরের লালপুরে ফরম পূরণের নামে প্রতারণার শিকার আবদুলপুর সরকারি কলেজের আট শিক্ষার্থী অবশেষে এইচএসসি পরীক্ষার প্রথম পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নেন তারা।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর চেয়ারম্যান অধ্যাপক শামীম আরা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। আবদুলপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামদুদুর রহমান জানান, শিক্ষা বোর্ড থেকে গত বুধবার প্রতারণার শিকার শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার বিষয়ে কলেজকে জানানো হয়।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরিন জানান, আবদুলপুর সরকারি কলেজের আটজনসহ মোট ৪৬ জন শিক্ষার্থী বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশ নিচ্ছেন। বিভিন্ন কারণে কয়েকটি বিষয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থী ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় সার্ভার জটিলতার মুখে পড়েন। পরে জানা যায়, তাদের ফরম পূরণ করা হয়নি। ফলে গত ৩ জুলাই শুরু হওয়া এইচএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্রে অংশ নিতে পারেননি তারা।

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের নির্দেশনায় বিশেষ ব্যবস্থায় তাদের ফরম পূরণ করে প্রবেশপত্র দেওয়া হয়। তবে প্রথম পরীক্ষার বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় অনিশ্চয়তা ছিল। চলতি মাসের প্রথম সপ্তাহে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে শিক্ষা বোর্ডের বিশেষ ব্যবস্থায় সোমবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান তারা।

এদিকে, শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার ঘটনায় তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। অভিযুক্ত অফিস সহায়ক অমিত কুমার সরকারের বিরুদ্ধে আদালতে একটি ফৌজদারি মামলা চলমান রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা প্রদান

নাটোরে ফরম পূরণে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা শুরু

আপলোড সময় : ০২:২৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬