ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’ পালিত, উপাচার্য বলেন অন্যায় করে কেউ পার পাবে না

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যথাযোগ্য মর্যাদায় ‘কালো দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন। সকাল ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নেতারা বক্তব্য দেন। উপাচার্য বলেন, ‘২০০৭ সালের আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একটি বিভীষিকাময় অধ্যায়।’

তিনি আরও বলেন, ‘২০০৭ সালের ২০ আগস্টের ঘটনার পর আমরা যে বিভীষিকাময় দিনগুলো পার করেছি, সেগুলো এখনও আমাদের স্মৃতিতে রয়েছে। ওই সময়ে শিক্ষক সমিতির নেতৃত্বে থাকা এবং আন্দোলনে অংশ নেওয়া শিক্ষক-কর্মকর্তাদের বিভিন্নভাবে হয়রানি ও চাপ প্রয়োগ করা হয়েছিল।’

অধ্যাপক ওবায়দুল ইসলাম উল্লেখ করেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহাসিকভাবেই অন্যায়, নিপীড়ন ও অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’ তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে বলেন, অন্যায় ও অগণতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় সোচ্চার থেকেছে।

আলোচনা সভায় বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন। ২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের ওপর সংঘটিত ঘটনার স্মরণে প্রতিবছর ২৩ আগস্ট ‘কালো দিবস’ পালন করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ২১ সাবেক ক্রিকেট অধিনায়কের চিঠি ইমরান খানের চিকিৎসা নিয়ে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’ পালিত, উপাচার্য বলেন অন্যায় করে কেউ পার পাবে না

আপলোড সময় : ০৩:২০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬