ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরলেন শিক্ষামন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:১০:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের (TVET) কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (২৩ আগস্ট) রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল প্লাজা মিলনায়তনে ‘A National Dialogue on TVET for a Skilled & Productive Bangladesh’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি উল্লেখ করেন, গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে এসে দক্ষতাভিত্তিক শিক্ষার দিকে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিপুল জনসংখ্যাকে মানবসম্পদে পরিণত করার পরিকল্পনা গ্রহণ করেছেন। সেই লক্ষ্য সামনে রেখেই সরকার কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, সারা বিশ্বে কারিগরি শিক্ষায় দক্ষ ব্যক্তিদের ব্যাপক চাহিদা রয়েছে। প্রবাসী কর্মীদের দক্ষতা বৃদ্ধি করলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এজন্য কারিগরি শিক্ষায় অধিক গুরুত্ব দিতে হবে।

তিনি জানান, বাংলাদেশে আরও চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ২১ সাবেক ক্রিকেট অধিনায়কের চিঠি ইমরান খানের চিকিৎসা নিয়ে

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরলেন শিক্ষামন্ত্রী

আপলোড সময় : ০৭:১০:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬