ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:২০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ২০৭ Time View

শরীয়তপুরে নড়িয়া সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক মো. আবির হোসেন ছুটিতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে সদর উপজেলার ছাপড়া মসজিদ এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আবির হোসেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার ছেলে। পরিবার ও নড়িয়া সার্কেল অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) দুই দিনের ছুটি নিয়ে নিজ বাড়িতে যান তিনি। রোববার তার কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে বিদ্যুতের কাজ চলমান থাকায় দুপুরে তা দেখতে ছাদে যান আবির হোসেন। এ সময় একজন মিস্ত্রি বিদ্যুতায়িত হলে তাকে দেখে তিনি স্ট্রোক করেন। পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, আবির হোসেন দুই দিনের ছুটি নিয়ে ফরিদপুরের নিজ বাড়িতে গিয়েছিলেন। তার মৃত্যুর সংবাদ পেয়ে আমরা গভীরভাবে মর্মাহত। নিহতের পরিবারের পাশে সর্বদা থাকব।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ২১ সাবেক ক্রিকেট অধিনায়কের চিঠি ইমরান খানের চিকিৎসা নিয়ে

ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার

আপলোড সময় : ০৮:২০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬