ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় ভেসে উঠল নিখোঁজ কিশোরীর মরদেহ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৩৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

বরিশালগামী লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হওয়া কিশোরী রোজা আক্তারের (১৪) মরদেহ মেঘনা নদীর তীর থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকালে বরিশালের হিজলা উপজেলার বাউশিয়া গ্রাম সংলগ্ন এলাকায় তার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

রোজা আক্তার ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার বক্করপুর ইউনিয়নের জাফর হোসেনের মেয়ে। তার মামা মো. মোমেন জানান, গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বরিশালগামী পারাবত-১৮ লঞ্চে যাত্রা করছিল রোজা। মধ্যরাতে আনুমানিক দেড়টার দিকে সে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হয়। নদীতে তল্লাশি করেও তার খোঁজ পাওয়া যায়নি।

রোববার সকালে হিজলা থেকে রোজার মরদেহ উদ্ধার হওয়ার খবর পান মামা মো. মোমেন। নৌপুলিশের হিজলা ফাঁড়ির ইনচার্জ এছিনুল হক জানান, মরদেহ উদ্ধারের পর সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে কিশোরীর পরিচয় নিশ্চিত করা হয়। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তের প্রয়োজন রয়েছে, তাই মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ২১ সাবেক ক্রিকেট অধিনায়কের চিঠি ইমরান খানের চিকিৎসা নিয়ে

মেঘনায় ভেসে উঠল নিখোঁজ কিশোরীর মরদেহ

আপলোড সময় : ০৬:৩৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬