ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির এমপি রফিকুলের নেতা-কর্মীদের ‘খাই খাই’ মানসিকতা পরিহারের আহ্বান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ২৩০ Time View

ঝালকাঠি–১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল দলের নেতা-কর্মীদের কঠোর ভাষায় সমালোচনা করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে ঝালকাঠি জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ‘খাই খাই’ মানসিকতা পরিহারের আহ্বান জানান।

পোস্টে রফিকুল ইসলাম জামাল উল্লেখ করেন, ঝালকাঠির বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ছয় মাসে অনেক কিছু গ্রহণ করেছেন। তিনি অভিযোগ করেন, তারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাহারার বিনিময়ে, আওয়ামীদের পক্ষে ওকালতি করে এবং ঠিকাদারি পাহারা দিয়ে সুবিধা নিয়েছেন। তিনি বলেন, মনে হচ্ছে তারা দলটিকে খেয়ে ফেলবেন।

তিনি আরও উল্লেখ করেন, যাদের রক্তের বিনিময়ে নেতা-কর্মীরা বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন, সেই ‘৩৬ জুলাইয়ের শহীদদের’ স্মরণেও তারা দায়িত্বশীল ভূমিকা পালন করেননি।

রফিকুল ইসলাম জামাল বলেন, ‘লজ্জা থাকা উচিত। যাদের রক্তের বিনিময়ে আপনাদের এত খাওয়ার সুযোগ হয়েছে, সেই ৩৬ জুলাই শহীদদের জন্য ৫ আগস্ট একটু দোয়া-মোনাজাত করতে পারেননি।’

এমপি রফিকুলের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। অনেকেই এটি বিএনপির অভ্যন্তরীণ অসন্তোষের প্রকাশ হিসেবে দেখছেন। তিনি বর্তমানে ঝালকাঠি–১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীর শিক্ষক ইদ্রিস আলীর চিকিৎসায় লাখ টাকার বিল, মানবিক সহায়তার আবেদন

বিএনপির এমপি রফিকুলের নেতা-কর্মীদের ‘খাই খাই’ মানসিকতা পরিহারের আহ্বান

আপলোড সময় : ০৫:১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬