ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫৩ বছর পর বোতলের ভেতর উদ্ধার হলো শিশুর চিঠি, অপহরণের বর্ণনা রয়েছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৪৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২০৬ Time View

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের একটি জলাভূমিতে পরিচ্ছন্নতা অভিযান চলাকালীন ৫৩ বছরের পুরোনো একটি চিঠি উদ্ধার করা হয়েছে, যা একটি বোতলের ভেতরে ছিল। চিঠিটি ৯ বছর বয়সী লরি ব্লেয়ার লিখেছিলেন।

শুক্রবার (৩১ জুলাই) নিউজার্সিভিত্তিক পরিচ্ছন্নতাকর্মী সংগঠনের সহপ্রতিষ্ঠাতা জন কটারম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে চিঠির একটি ছবি শেয়ার করেন। সিবিসি নিউজের প্রতিবেদনে জানা যায়, শিশুর লেখা চিঠিটি মূলত একটি কৌতুক ছিল। সেখানে লরি উল্লেখ করেন যে, তাকে অপহরণ করে আটলান্টিক উপকূলের একটি দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে এবং নিষ্ঠুর জেলেরা তাকে সমুদ্রে ঝাঁপ দিতে বাধ্য করছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৯৭৩ সালের ২০ আগস্ট ওশান সিটির সৈকত থেকে বোতলটি সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছিল। চিঠির মাধ্যমে যে ব্যক্তি বোতলটি পাবে, তার কাছে লরির পরিবারের কাছে খবর পৌঁছানোর অনুরোধ করা হয়।

জন কটারম্যান চিঠির ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর লরির খোঁজে চেষ্টা করা হয়। যদিও লরিকে খুঁজে পাওয়া যায়নি, তবে চিঠির ছবিটি তার বোন অ্যালিসিন স্পেন্সারের কাছে পৌঁছে যায়। অ্যালিসিন জানান, লরি তার হাতের লেখা ভালো হওয়ায় তাকে দিয়ে চিঠিটি লিখিয়েছিল এবং পরে লরি নিজেই সেটি বোতলের ভেতর ঢুকিয়ে সমুদ্রে ভাসিয়ে দেয়।

অ্যালিসিন স্পেন্সার জানান, তার বোন অত্যন্ত সৃজনশীল ছিলেন এবং তার রসবোধও ছিল প্রখর। তিনি আক্ষেপ করে জানান, ২০১৯ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে লরি ব্লেয়ার মারা গেছেন। জন কটারম্যান চিঠিটি অ্যালিসিনের কাছে পাঠিয়ে দিয়েছেন এবং তিনি সেটি স্মৃতিচিহ্ন হিসেবে বাঁধাই করে নিজের বাড়িতে সাজানোর পরিকল্পনা করছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক মতবিরোধকে সংঘাতে রূপ না দেওয়ার আহ্বান সাইফুল হকের

৫৩ বছর পর বোতলের ভেতর উদ্ধার হলো শিশুর চিঠি, অপহরণের বর্ণনা রয়েছে

আপলোড সময় : ০৫:৪৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬