ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩৬ জনের মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৩১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২২৮ Time View

চলতি বছরের জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে, যা সাত মাসে সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১১ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে আরও ৫০ জন রোগী ভর্তি হয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশে মোট ১৫ হাজার ৩১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ৫৪ জনের মৃত্যু হয়েছে। জুলাই মাসে শনাক্ত রোগীর সংখ্যা ৯ হাজার ২০৬ এবং মৃত্যু ৩৬ জন। চলতি সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা ২৬৭০ জন এবং প্রাণ গেছে ১৪ জনের।

গত ২৪ ঘণ্টায় ১৫৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ১৫ হাজার ৩১০ জন রোগীর মধ্যে ১৪ হাজার ৮৯ জন সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্তদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংগ্রহ করছে। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং ‘কেবিজি’র সদস্য গ্রেপ্তার

জুলাইয়ে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩৬ জনের মৃত্যু

আপলোড সময় : ১০:৩১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬