ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৬ আগস্টের মধ্যে সার্ভিস রুলস না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি মেট্রোরেল কর্মচারীদের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৫৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২২২ Time View

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মচারীরা আগামী ৬ আগস্টের মধ্যে ‘স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা’ (সার্ভিস রুলস) বাস্তবায়নের দাবি জানিয়েছেন। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

যাত্রীদের ভোগান্তি এড়াতে চলমান অবস্থান কর্মসূচি ৬ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার (৩১ জুলাই) ডিএমটিসিএলের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৯০০ কর্মীর জন্য কোনো স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন করা হয়নি। এর ফলে প্রশাসনে অনিশ্চয়তা, বৈষম্য ও অস্বচ্ছতা দেখা দিয়েছে, যা অপারেশন ও মেইনটেন্যান্স কার্যক্রমকে প্রভাবিত করছে।

কর্মচারীরা জানান, প্রতিষ্ঠানের ৭৩তম বোর্ড সভায় সার্ভিস রুলস অনুমোদন দেওয়া হয়েছিল। তবে প্রস্তাবটি অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হলেও, অনুমোদনের পর সাত মাস পার হলেও কোনো অগ্রগতি হয়নি।

কর্মচারীরা স্পষ্ট জানিয়ে দেন, ৬ আগস্টের মধ্যে সার্ভিস রুলস কার্যকর না হলে তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। এতে জনদুর্ভোগ সৃষ্টি হলে তার দায়ভার ডিএমটিসিএল কর্তৃপক্ষকেই বহন করতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : তথ্য প্রতিমন্ত্রী

৬ আগস্টের মধ্যে সার্ভিস রুলস না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি মেট্রোরেল কর্মচারীদের

আপলোড সময় : ০৮:৫৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬