ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বাঘসদৃশ প্রাণি দেখে আতঙ্ক, ৯৯৯-এ ফোন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:১৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২৪১ Time View

টাঙ্গাইলের মধুপুরে একটি গ্রামে বাঘসদৃশ দুটি প্রাণি দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় তারা জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ ফোন করে বন বিভাগকে খবর দিয়েছেন। মধুপুর জাতীয় উদ্যান সদর রেঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাণিটি বাঘ নাকি অন্য কিছু তা যাচাই করা হচ্ছে।

মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের শোলাকুড়ি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক জানান, তার বাড়ি জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের জমিরা গ্রামে। গ্রামটি ঝোপজঙ্গলে ভরপুর এবং কয়েক দিন ধরে গ্রামবাসী পাশের জঙ্গল থেকে বাঘের গোঙরানির মতো শব্দ শুনছিলেন। সম্প্রতি গ্রামে ছাগল শিকার করার ঘটনাও ঘটেছে।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যার পর বাঘের মতো দেখতে প্রাণি দুটি আহমেদ আলী নামক এক পড়শির পথ আটকায়। তার ডাক-চিৎকারে বাজারের লোকজন লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসে। টর্চের আলো ফেলে সবাই ডাকচিৎকার শুরু করলে প্রাণি দুটি একটি পরিত্যক্ত গোয়াল ঘরে আশ্রয় নেয় এবং পরে পাশের জঙ্গলের দিকে চলে যায়।

এ ঘটনায় আশপাশের গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মধুপুর বন বিভাগের ফরেস্টার মোশারফ হোসেন জানান, মধুপুর বনাঞ্চল এক সময়ে চিতা বাঘের আবাসস্থল ছিল, তবে বর্তমানে বন উজাড় হওয়ায় চিতা বাঘ দেখা যায় না। গ্রামবাসীর মোবাইলে তোলা একটি ছবির ভিত্তিতে বলা হয়েছে, এটি চিতা বাঘ না মেছো বাঘ তা নিশ্চিত হতে সরেজমিনে খোঁজখবর নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী

টাঙ্গাইলে বাঘসদৃশ প্রাণি দেখে আতঙ্ক, ৯৯৯-এ ফোন

আপলোড সময় : ১০:১৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬