ঢাকা ০১:১৩ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাসীরুদ্দীন পাটওয়ারী: তারেক রহমান সরকার চালাতে পারবেন না

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:২৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২২৭ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বেশি দিন সরকার চালাতে পারবেন না। তিনি শুক্রবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত পদযাত্রা ও সমাবেশ শেষে সাংবাদিকদের এ কথা জানান।

পাটওয়ারী দেশের বিদ্যমান অর্থনৈতিক স্থবিরতা ও কূটনৈতিক ব্যর্থতার প্রসঙ্গ তুলে অভিযোগ করেন যে, তারেক রহমান ক্ষমতা পরিচালনায় বরাবরই ব্যর্থ। তিনি বলেন, ‘দেশে বর্তমানে ভয়াবহ বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট চলছে।’

তিনি আরও দাবি করেন, সরকারের জনকল্যাণমুখী উদ্যোগগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না, বরং বিএনপির নেতাকর্মীরা এসব সুবিধা পাচ্ছেন। আন্তর্জাতিক সংযোগ ও অর্থনৈতিক স্থবিরতার কথা উল্লেখ করে তিনি বলেন, মালয়েশিয়ায় শ্রমবাজার প্রত্যাশিতভাবে উন্মুক্ত না হওয়া এবং চীন সফরে আশানুরূপ চুক্তি না পাওয়া বর্তমান সরকারের প্রশাসনিক ব্যর্থতার প্রমাণ।

জাতীয় নির্বাচনের সমালোচনা করে পাটওয়ারী অভিযোগ করেন, নির্বাচনে রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত নজিরবিহীন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তিনি বলেন, তাঁদের দলের প্রধান তিনটি এজেন্ডা ছিল একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন, রাষ্ট্র সংস্কার এবং আওয়ামী লীগ আমলের অপরাধের বিচার।

তিনি জনগণের রায়ের কথা মনে করিয়ে দিয়ে বলেন, ‘দেশের ৭০ শতাংশ মানুষ ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে রায় দিয়েছে।’ এনসিপির এই নেতা আওয়ামী লীগ আমলের বিচার প্রক্রিয়ায় স্থবিরতার অভিযোগ তুলে বলেন, বিভিন্ন স্থানে টাকার বিনিময়ে বিতর্কিত ব্যক্তিদের ছেড়ে দেওয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়ন

নাসীরুদ্দীন পাটওয়ারী: তারেক রহমান সরকার চালাতে পারবেন না

আপলোড সময় : ০৯:২৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬