ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রাহকসেবা উন্নয়নে পল্লী বিদ্যুতের উঠান বৈঠক, অভিযোগের তাৎক্ষণিক সমাধান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২০৫ Time View

গ্রাহকসেবার মানোন্নয়ন এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থা জোরদারে ঢাকা পল্লী বিদ্যুত সমিতি-৪ এর উদ্যোগে দুটি পৃথক স্থানে উঠান বৈঠক ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) হাসনাবাদ জোনাল অফিস ও রুহিতপুর সাব-জোনাল অফিসের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩১ জুলাই) এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে- হাসনাবাদ জোনাল অফিসের উদ্যোগে কোন্ডা ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেন নুরুর সভাপতিত্বে উঠান বৈঠক ও গণশুনানি অনুষ্ঠিত হয়। একই দিনে রুহিতপুর ইউনিয়ন পরিষদে রুহিতপুর সাব-জোনাল অফিসের আয়োজনে গ্রাহকসেবা বিষয়ক আরেকটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকগুলোতে নিরবচ্ছিন্ন, নিরাপদ ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রাহকদের সহযোগিতা কামনা করা হয়। বিদ্যুৎ লাইনে গাছের ডালপালা, ছেঁড়া তার কিংবা অস্বাভাবিক শব্দ দেখা গেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়।

এ ছাড়া ট্রান্সফরমার চুরি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, বিদ্যুৎ বিলে কোনো ধরনের অসঙ্গতি দেখা দিলে তা দ্রুত জানানো, অবৈধ হুকিং ও বিদ্যুৎ চুরি বন্ধে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মকর্তারা গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক মতবিরোধকে সংঘাতে রূপ না দেওয়ার আহ্বান সাইফুল হকের

গ্রাহকসেবা উন্নয়নে পল্লী বিদ্যুতের উঠান বৈঠক, অভিযোগের তাৎক্ষণিক সমাধান

আপলোড সময় : ০১:০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬