ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:০০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২২২ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত অ্যাম্বাসেডর সার্জিও গোর কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। তিনি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (৩১ জুলাই) উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসা এই মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন সার্জিও গোর। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সার্বিক সমন্বয়ে এই পরিদর্শনটি অনুষ্ঠিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর ১২টায় প্রতিনিধি দলটি বিশেষ বিমানে কক্সবাজার পৌঁছায় এবং দুপুর ২টার পর উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। তারা জাতিসংঘ ডব্লিএফপি পরিচালিত খাদ্য সহায়তা কার্যক্রম এবং রেড ক্রিসেন্ট পরিচালিত হাসপাতাল পরিদর্শন করেন।

এসময় মার্কিন বিশেষ দূত সার্জিও গোর জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। রোহিঙ্গা শরণার্থীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান মানবিক সাহায্য এবং টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়ার নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প সফর আশার সঞ্চার করেছে। তিনি বলেন, গত কয়েক বছর ধরে আন্তর্জাতিকভাবে রোহিঙ্গাদের সহায়তার পরিমাণ অনেক কমে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

আপলোড সময় : ১০:০০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬