ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন নির্বাহী কমিটি গঠন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২০৫ Time View

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও কার্যকর করতে ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। কমিটিতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও চার সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা অন্তর্ভুক্ত হয়েছেন।

সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ১৩ ধারার বিধান অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

নতুন নির্বাহী কমিটি ট্রাস্টের আইন ও বিধিমালা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে। এর মধ্যে রয়েছে ট্রাস্টের সার্বিক কার্যক্রম তদারকি, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ এবং হিসাব নিরীক্ষা।

সরকার আশা করছে, পুনর্গঠিত নির্বাহী কমিটির মাধ্যমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম আরও ফলপ্রসূ হবে।

পুনর্গঠিত কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

এছাড়া, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদাধিকারবলে নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক মতবিরোধকে সংঘাতে রূপ না দেওয়ার আহ্বান সাইফুল হকের

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন নির্বাহী কমিটি গঠন

আপলোড সময় : ১২:১৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬